বিবিধ

Top 25 Most Viewed Posts



Archives by Month:


Archives by Subject:

এশিয়ান লেডিবার্ড পোকার বায়োটেররিজম

    লেডিবার্ড বিটল কে তো আমরা সবাই চিনি। বাসার সামনের সবজী ক্ষেত বা কোন চাষাবাদের জমিতে গেলেই এসব উজ্জ্বল সুন্দর পোকাগুলির নড়াচড়া দেখতে পাবেন। ফসলের জন্য ক্ষতিকর পোকাদের খেয়ে লেডিবার্ড -রা আমাদের আসলে উপকারই করে বলা চলে। সেজন্যই, ৫০ থেকে ৬০ বছর আগে, এশিয়ান লেডিবার্ড বিটল (চীন এবং জাপান থেকে) নিয়ে আসা হয়েছিল ইউরোপে। কিন্তু তখন ইউরোপিয় বাপধনেরা বুঝতে পারেনাই কি জিনিস নিয়ে যাচ্ছেন তারা নিজেদের দেশে। এখানে বলে রাখি, লেডিবার্ড বিটল ইউরোপেও পাওয়া যায়। কিন্তু তারা এশিয়ানদের মত এত চটপটে আর শক্তিশালী না। সেজন্য পেস্ট কন্ট্রোল বা পোকা নিয়ন্ত্রনে এশিয়ান লেডিবার্ড পোকা বেশ ভালই খেল দেখাচ্ছিল ইউরোপে। ঝামেলা বাঁধল যখন এই এশিয়ান ...

সহজ বিজ্ঞান-এসো নিজে করি ৩: নিজের দেহের ব্যাকটেরিয়া নিজের ঘরেই চাষ করুন

(এই শিরোনামে জীববিজ্ঞানের কিছু সহজ পরীক্ষা যেগুলো আমাদের দেশের সাধারন পরীক্ষাগারেই করতে পারি তার প্রক্রিয়াগুলি তুলে ধরছি।) ব্যাকটেরিয়া চাষ করতে চান ঘরেই? কালচার মিডিয়া বা ব্যাকটেরিয়া খুঁজে পাচ্ছেন না? কোন ব্যাপারই না। দেখে নিন কিভাবে করবেন।   কি কি লাগবেঃ ১। জিলাটিন বা আগার আগার পাউডার। এদেরকে গরম দ্রবণ তৈরি করলে ঠান্ডা করার পর জেলির মত হয়। কত শক্ত জেলি হবে সেটা নির্ভর করবে কতটুকু পাউডারে কতটুকু পানি দেবেন তার উপর। জিলাটিন পশুর দেহ থেকে বানানো হয়, সেজন্য প্রাণীজ। আগার আগার রেড এলজি থেকে, সেজন্য উদ্ভিজ্জ। যেকোন একটা ব্যবহার করতে পারেন। দেশের কিছু খাবারের দোকানে এগুলো পাওয়া যাবে। হয়তো কারো রান্নাঘরেই পেয়ে যাবেন। ২। গরুর মাংস ...

সহজ বিজ্ঞান-এসো নিজে করি ২: কিভাবে নিজের ডিএনএ পৃথক করবেন?

(এই শিরোনামে জীববিজ্ঞানের কিছু সহজ পরীক্ষা যেগুলো আমাদের দেশের সাধারন পরীক্ষাগারেই করতে পারি তার প্রক্রিয়াগুলি তুলে ধরছি।)     খুবই সহজ। নিজের বাসায় বসেই করতে পারেন বা ছোটখাটো স্কুল গবেষণাগার হলে তো কথাই নাই। দেখা যাক কিভাবে।   যা যা লাগবে: ১। আপনার থুথু ২। গ্লাস বা যেকোন কাঁচের পাত্র ৩। খাবার লবণ ৪। বাসন ধোয়ার তরল ডিটারজেন্ট ৫। জাম্বুরার রস ৬। এলকোহল (এথানল বা এন্টিসেপ্টিক এলকোহল দিয়ে কাজ হবে)   কিভাবে করবেন: ১। গ্লাসে থুথু নিন। ৩/৪ বার থুথু দিলেই হবে। ২। এক চিমটি লবণ দিয়ে দিন আর অল্প নাড়াচাড়া করুন যেন লবন মিশে থুথু তে। ৩। এরপর তার মধ্যে একটা ছোট ড্রপ ডিটারজেন্ট দিন এবং আলতো করে মেশান কিছু দিয়ে। ৪। এরপর গ্লাসটিতে এক ড্রপ ...

DNA’র গঠন আবিস্কার নিয়ে ছেলের কাছে লেখা স্যার ফ্রান্সিক ক্রিক এর চিঠি

অনুবাদঃ সাদিয়া মুসাররাত এবং খান তানজীদ ওসমান আমাদের কথাঃ ১৯৫৩ সালে বিলেতি জীববিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক তার ১২ বছর বয়সী সন্তান মাইকেল কে নিজেদের সাম্প্রতিক একটি অসাধারন আবিষ্কারের বর্ণনা দিয়ে চিঠি লিখেছিলেন। এই  চিঠিতে ক্রিক এঁকেছেন এমন একটি গঠন, যা সম্ভবত  এযাবৎকালে সবচেয়ে বিখ্যাত বৈজ্ঞানিক চিত্রকর্ম- DNA এর গঠন (যার জন্য ১৯৬২ সালে  ক্রিক এবং অন্যন্যরা পেয়েছিলেন নোবেল পুরষ্কার)। উল্লেখ্য, ‘নেচার’ পত্রিকায় পাঠানোর আগেই DNA এর গঠনের বর্ণণা দিয়ে নিজের ১২ বছর বয়সী ছেলেকে চিঠিটি লিখেছিলেন ক্রিক। সেজন্য, DNA এর গঠনের বর্ণনা করা প্রথম কোনো লিখিত পত্র এটি এবং বিজ্ঞানের ইতিহাসে গুরুত্বপূর্ণ। গত ১০ ই এপ্রিল (২০১৩) মাইকেল ক্রিক (ছেলে) চিঠিটি অকশনে তুলেছিলেন নিউ ইয়কর্ে। একজন ...

সহজ বিজ্ঞান-এসো নিজে করি ১: আলোক বিচ্ছুরক ব্যাকটেরিয়া পৃথকীকরণ (আইসোলেশান)

(এই শিরোনামে জীববিজ্ঞানের কিছু সহজ পরীক্ষা যেগুলো আমাদের দেশের সাধারন পরীক্ষাগারেই করতে পারি তার প্রক্রিয়াগুলি তুলে ধরবো। যেসব বিষয়ের পরীক্ষা সেসব বিষয়ের খুব সাধারন টার্মগুলো এখানে বর্ণনা করছিনা। দয়া করে গুগল করে খুঁজে নেবেন। তবে কয়েকটি টার্মের লিংক বোঝার সুবিধার্থে এখানে দিয়ে দিচ্ছি।) এটা একটা মজার কিন্তু সহজ মাইক্রোবায়োলজীর পরীক্ষা। আপনারা জানেন কিছু ব্যাকটেরিয়া আছে যারা আলো বিচ্ছুরণ করে এবং আমরা অন্ধকারে দেখতে পাই। এদেরকে লুমিনিসেন্ট ব্যাকটেরিয়া বলে। এদেরকে আইসোলেট করার একটা সহজ উপায় এখানে বলছি। যেহেতু আমরা সমুদ্রের কাছে থাকি সেহেতু এটা করা খুব বেশি কঠিন হবেনা। কারন সমুদ্রের পানিতেই লুমিনিসেন্ট ব্্যাকটেরিয়া পাওয়া যায় এবং সমুদ্রের প্রাণীদের থেকেই আমরা এদের কালচার ...

উগো চাভেজ কি পরিকল্পিতভাবে ক্যান্সার সংক্রমণের শিকার? ক্যান্সার কি সংক্রামক হতে পারে?

ভেনিজুয়েলার প্রয়াত রাষ্ট্রপতি দাবি করেছিলেন যে তাকে পরিকল্পিতভাবে ক্যান্সার আক্রান্ত করা হয়েছে। তাসমানিয়ান ডেভিল নামক একধরনে প্রাণীর ক্যান্সার সংক্রমণ গবেষক ক্যাথেরিন বেলভ বলছেন, এধরণের সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু একেবারে অসম্ভব নয়!   মূলঃ মারিস্যা ফেসেনডেন অনুবাদঃ সাদিয়া মুসাররাত এবং খান তানজীদ ওসমান আমাদের কথাঃ খুবই কৌতুহলকর এই বৈজ্ঞানিক সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছিল Scientific American জার্নালে। উগো চাভেজের মৃত্যুপরবতর্ী রাজনীতি, এবং ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে দুনিয়াজুড়ে বহু প্রবন্ধ, লেখা, সাক্ষাৎকার ছাপা হয়েছে। সংগ্রামে ভরা রাজনৈতিক জীবনে যেমন সুনাম এবং সমালোচলনা দুইই কামিয়েছেন, তেমনি বেঁচে থাকতেই বহু বিতর্কে জড়িয়েছিলেন তিনি। মৃত্যুও বিতর্কের পিছু ছাড়েনি। ২০১১ সালে ক্যান্সার সনাক্ত হওয়ার পর দাবি করছিলেন তার দেহে উদ্দেশ্যমূলকভাবে শত্রুরা ক্যান্সার ...

বিজ্ঞান দ্বিমাসিক অণু প্রকাশিত হয়েছে নতুন কলেবরে

প্রকাশিত হয়েছে বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের কেন্দ্রীয় মুখপত্র অণু। নতুন আঙ্গিকে প্রকাশিতব্য অণুতে রয়েছে সাম্প্রতিক বিজ্ঞানের খবরাখবর, প্রবন্ধ, ছোটদের জন্য আলাদা পাতা - ছোটদের অণু, মহাকাশ নিয়ে আকাশ ভরা সূর্য তারা, বিজ্ঞান নিয়ে বিভিন্ন উদ্দ্যোগের কথা সহ আরো নানা বিষয়। প্রকাশিত সংখ্যায় থাকছে ড. দীপেন ভট্টাচার্যের প্রবন্ধ ২০১৩ - উজ্জ্বল ধূমকেতুর বছর, বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ, ছোটদের অণু, মুঠোফোন ব্যবহার!সাবধান!, স্বপ্নের পেছনের বিজ্ঞান, অনুসন্ধিৎসু চক্র সংবাদ। প্রতি কপির মূল্য ৬ টাকা। আপনার কপির জন্য যোগাযোগ করতে পারেন: ০১৬৮২৭১৯০৫২ (মুগদাপাড়া), ০১৭১৩১৪৮৮৫১(উত্তরা), ০১৬৮০০৮১৯৫৪ (ঢাকা বিশ্ববিদ্যালয়)। এছাড়া পিডিএফ সংকলন সংগ্রহ করতে পারেন চক্রের ওয়েব সাইট অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন থেকে।

অধ্যাপক জামাল নজরুল ইসলাম আর নেই

বরেন্য পদার্থবিদ ও গণিতবিদ অধ্যাপক জামাল নজরুল ইসলাম মৃত্যুবরন করেছেন। আমাদের বাঙালি জাতির বিজ্ঞান বিমুখতার কোনো তুলনা নেই। শিরোনাম পড়ার সাথে সাথেই বোধহয় অনেকে ভ্রু কুঁচকে ভাবছেন এই লোকটা আবার কে? তাদের জন্য জামাল নজরুল ইসলামের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। ড. জামাল নজরুল ইসলামের জন্ম ১৯৩৯ সালের ২৪ ফেব্রুয়ারি, ঝিনাইদহ জেলায়। তাঁর বাবা সে সময়ে ওখানকার মুন্সেফ ছিলেন (বর্তমানের সহকারী জজ সমতুল্য)। তাঁর বয়স যখন এক বছর, সে সময় তাঁর বাবার বদলির সুবাদে কলকাতায় চলে যান তাঁরা।জামাল নজরুল কলকাতার মডেল স্কুলে শিক্ষা জীবন শুরু করেন। সেখান থেকে যান শিশুবিদ্যাপীঠে। সেখানে চতুর্থশ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। পঞ্চম শ্রেনীতে ভর্তির জন্য তিনি চট্টগ্রাম কলেজিয়েট ...

২০১২ সালের বিজ্ঞান অগ্রগতি

বিজ্ঞান রিভিউ লিখতে বসে শুধু দুটি ঘটনাই মাথায় ঘুরপাক খাচ্ছিল। একটি হিগস্ বোসন আর অপরটি কিউরিওসিটি। বলতে গেলে এই দুটি জিনিসই ২০১২ সালের বিজ্ঞান জগতের পুরোটা দখল করে রেখেছে। কিন্তু একটু ঘাটাঘাটি করে যা খুঁজে পেলাম তা মোটামুটি পিলে চমকানোর মত। আজ ২০১২ সালের উল্ল্যেখযোগ্য কিছু বিজ্ঞান অগ্রগতি নিয়ে আলোচনা করব। প্রথমে সবচেয়ে আলোচিত বিষয়দুটি নিয়ে বিস্তারিত আলোকপাত করা যাক। হিগস-বোসন আবিষ্কার: এই লেখাটি যখন শুরু করেছি তখন পর্যন্ত পদার্থবিজ্ঞানীগণ হিগস-বোসন আবিষ্কৃত হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত ছিলেন না। আমাদের এই মহাবিশ্ব যে সব মৌলিক কণিকা দ্বারা তৈরি হয়েছে বিজ্ঞানীরা সেগুলোকে এখটি সার্বজনীন মডেলের মাধ্যমে ব্যখ্যা করার চেষ্টা করেন। এটাকে standard model ...

তথ্যভান্ডার হিসেবে ডিএনএ

ইএমবিএল-ইবিআই(ইউরোপিয়ান মলেকিউলার বায়োলজি ল্যাবরেটরী-ইউরোপিয়ান বায়োইনফর্মেটিক্স ইন্স্টিটিউট) এর গবেষকরা তথ্যকে ডিএনএ হিসেবে জমা রাখার উপায় আবিস্কার করেছেন। এই নতুন পদ্ধতিটি বিখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’ এ ২৩ জানুয়ারি,২০১৩ তে প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে অন্তত একশ মিলিয়ন ঘন্টার হাই ডেফিনিশান ভিডিওকে এক কাপ ডিএনএর মধ্যে জমা করে রাখা সম্ভব হবে। ডিজিটাল তথ্যে ভরে গেছে পৃথিবী। যার পরিমাণ প্রায় তিন হাজার বিলিয়ন বিলিয়ন বাইটস। প্রতিনিয়ত এতে যুক্ত হচ্ছে নতুন নতুন তথ্য। এ তথ্যগুলো সংরক্ষণের কাজে যারা নিয়োজিত তাদের জন্য কাজটা ক্রমশ কঠিন হয়ে পড়েছে। এখন তথ্য জমিয়ে রাখার জন্য হার্ড ডিস্ক ব্যবহার করা হচ্ছে যা অত্যন্ত মূল্যবান এবং এর জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন হয়। ...

ভবিষ্যত প্রযুক্তি,মোবাইলের মাধ্যমেই বিভিন্ন দূরের বস্তু ধরতে পারবেন

কেমন হতে পারে আমাদের ভবিষ্যত প্রযুক্তি।আই.বি.এম এর গবেষকরা সাধারনত প্রতি বছর ভবিষ্যত প্রযুক্তি গুলোনিয়ে ভবিষ্যতবাণী করে থাকেন।তবে তারা নিকট ভবিষ্যত নিয়েই ভবিষ্যতবাণী করেন।তারা এমন পাঁচটি ভবিষ্যত প্রযুক্তির কথা বলে থাকেন যেগুলো পাঁচ বছরের মধ্যেই আমাদের জীবন সম্পূর্ণ বদলে দিবে।এটা আই.বি.এম. ৫*৫ আর্টিকেল নামেও পরিচিত।এবারের পাঁচটি ভবিষ্যতবাণীর মধ্যে একটি হল,আগামী পাঁচ বছরের মধ্যে আমরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে বাজার করতে পারব, পন্যর গঠনটা বুঝতে পারব,পন্যটি ধরতে পারব।অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটা কিভাবে সম্ভব?আসলে পন্যটির গঠন অনুভূতি পাওয়া মানেই পন্যটি নিজ হাতে ধরা হবেনা।আপানাকে শুধু ভায়ব্রেশন এর মাধ্যমে আপনার ফোনের স্ক্রিন বস্তুটির অনুভূতি দিবে। মনে করুন আপনি পন্যটি নিজ হাতে ধরে ...