সাম্প্রতিক

Top 25 Most Viewed Posts



Archives by Month:


Archives by Subject:

বিজ্ঞান দ্বিমাসিক অণু প্রকাশিত হয়েছে নতুন কলেবরে

প্রকাশিত হয়েছে বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের কেন্দ্রীয় মুখপত্র অণু। নতুন আঙ্গিকে প্রকাশিতব্য অণুতে রয়েছে সাম্প্রতিক বিজ্ঞানের খবরাখবর, প্রবন্ধ, ছোটদের জন্য আলাদা পাতা - ছোটদের অণু, মহাকাশ নিয়ে আকাশ ভরা সূর্য তারা, বিজ্ঞান নিয়ে বিভিন্ন উদ্দ্যোগের কথা সহ আরো নানা বিষয়। প্রকাশিত সংখ্যায় থাকছে ড. দীপেন ভট্টাচার্যের প্রবন্ধ ২০১৩ - উজ্জ্বল ধূমকেতুর বছর, বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ, ছোটদের অণু, মুঠোফোন ব্যবহার!সাবধান!, স্বপ্নের পেছনের বিজ্ঞান, অনুসন্ধিৎসু চক্র সংবাদ। প্রতি কপির মূল্য ৬ টাকা। আপনার কপির জন্য যোগাযোগ করতে পারেন: ০১৬৮২৭১৯০৫২ (মুগদাপাড়া), ০১৭১৩১৪৮৮৫১(উত্তরা), ০১৬৮০০৮১৯৫৪ (ঢাকা বিশ্ববিদ্যালয়)। এছাড়া পিডিএফ সংকলন সংগ্রহ করতে পারেন চক্রের ওয়েব সাইট অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন থেকে।

২০১২ সালের বিজ্ঞান অগ্রগতি

বিজ্ঞান রিভিউ লিখতে বসে শুধু দুটি ঘটনাই মাথায় ঘুরপাক খাচ্ছিল। একটি হিগস্ বোসন আর অপরটি কিউরিওসিটি। বলতে গেলে এই দুটি জিনিসই ২০১২ সালের বিজ্ঞান জগতের পুরোটা দখল করে রেখেছে। কিন্তু একটু ঘাটাঘাটি করে যা খুঁজে পেলাম তা মোটামুটি পিলে চমকানোর মত। আজ ২০১২ সালের উল্ল্যেখযোগ্য কিছু বিজ্ঞান অগ্রগতি নিয়ে আলোচনা করব। প্রথমে সবচেয়ে আলোচিত বিষয়দুটি নিয়ে বিস্তারিত আলোকপাত করা যাক। হিগস-বোসন আবিষ্কার: এই লেখাটি যখন শুরু করেছি তখন পর্যন্ত পদার্থবিজ্ঞানীগণ হিগস-বোসন আবিষ্কৃত হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত ছিলেন না। আমাদের এই মহাবিশ্ব যে সব মৌলিক কণিকা দ্বারা তৈরি হয়েছে বিজ্ঞানীরা সেগুলোকে এখটি সার্বজনীন মডেলের মাধ্যমে ব্যখ্যা করার চেষ্টা করেন। এটাকে standard model ...

বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে গণবিজ্ঞান চর্চা: সম্ভাবনা ও প্রতিকূলতা- শীর্ষক বিজ্ঞান আলোচনা

দেশের অন্যতম বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের ৬ষ্ঠ প্রতিনিধি সম্মেলন, ২০১৩ উপলক্ষে ‘‘বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে গণবিজ্ঞান চর্চা: সম্ভাবনা ও প্রতিকূলতা’’ শীর্ষক আলোচনা সভার আযোজন করা হয়েছে। আলোচনা আগামী ১ ফেব্রুয়ারি, শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের মিলনায়তনে (বিজ্ঞান গ্রন্থাগারের সাথের ভবন)অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন বিজ্ঞান লেখক ও সংগঠক ড. আলী আসগর, মার্কিন যুক্তরাষ্ট্টের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার (রিভারসাইট) জ্যোতিপদার্থবিদ অধ্যাপক দীপেন ভট্টাচার্য। শুভেচ্ছা বক্তব্য রাখবেন জন বিজ্ঞান ফাউন্ডেশনের সভাপতি জনাব আইয়ুব হোসেন।অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন অনুসন্ধিৎসু চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব শাহজাহান মৃধা।আলোচনা অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।

“পারমাণবিক চুল্লীর নিরাপত্তা পর্যালোচনা” ও “বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব” শীর্ষক আলোচনা সভা

দেশের অন্যতম বিজ্ঞানসংগঠন অনুসন্ধিত্সু চক্র “পারমাণবিক চুল্লীর নিরাপত্তা পর্যালোচনা” ও“বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা করবেন মার্কিন যুক্তরাষ্ট্র নিবাসী পারমাণবিক চুল্লীর নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ ড. মোঃআলমগীর এবং ক্যলিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (রিভারসাইড) জ্যোতির্পদার্থবিদ ড. দীপেন ভট্টাচার্য। এ আলোচনাটি সকলের জন্য উন্মুক্ত। আলোচনাটি আগামীকাল ১৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩.৩০ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান গ্রন্থাগারের পাশে অবস্থিত অণুজীববিজ্ঞান বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

রোবটও পেল স্পর্শ অনূভুতি

  প্রযুক্তির দিন দিন উন্নতি ঘটে চলেছে।আই.বি.এম তো ঘোসনা দিয়েছে পাঁচ বছরের মধ্যেই আমরা মোবাইল বা কম্পিউটার স্ক্রিন এর মাধ্যমে দূরের জিনিস ধরতে পারব।এই ভবিষ্যত বাণীটা ঠিক হওয়ার দিকে আমরা একধাপ কিন্তু এগিয়ে গেছি।বিজ্ঞানিরা যন্ত্রের মধ্যে বিভিন্ন বস্তুর স্পর্শ অনূভুতি জাগাতে সক্ষম হয়েছেন। এখানে যন্ত্রটি হল এক ধরনের মানুষের মত রোবট।ইউনিভার্সিটি অফ সাউর্দান ক্যালিফোর্নিয়া ভাইটারভি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর বিজ্ঞানিরা এমনই একটি রোবর্ট তৈরি করতে সক্ষম হয়েছেন এবং এ সম্বন্ধে একটি লিখা প্রকাশ করেছেন।তারা এই রোবটটির হাতে এক ধরনে বিশেষ সেন্সর ব্যবহার করেছেন।এই সেন্সর এর গঠন অনেকটা মানুষের আঙলের মত।এর উপরে বিশেষ ভাবে গঠিত চামড়া থাকে এবং তাতে তরল পদার্থের একটি ...

‘দক্ষিণ এশিয়ার পানি সম্পদ: বিরোধ থেকে সহযোগিতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অনুসন্ধিৎসু চক্র

সম্প্রতি (৪ ও ৫ জানুয়ারি, ২০১৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ‘দক্ষিণ এশিয়ার পানি সম্পদ: বিরোধ থেকে সহযোগিতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। এর মূল আয়োজক ছিলো বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (বেন)। এই সম্মেলনের লক্ষ্য ছিলো- গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকার দেশ সমূহের পানি সম্পদ উন্নয়ন কার্যক্রম, তার পেছনে কার্যকর মূল নীতি দর্শন ও কাজের প্রক্রিয়ার অভিজ্ঞতাসমূহ নিরীক্ষণ, এই এলাকার বিদ্যমান পানি উন্নয়ন সমস্যা, বিস্তৃত অববাহিকা ভিত্তিক নদী দৃষ্টিভঙ্গি ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা বিষয়ে অববাহিকা অঞ্চল ও আন্তর্জাতিক মন্ডলের জনগণকে সচেতন করা এবং বিদ্যমান মতামত ও ধারণা সমূহের খোলামেলা আদান প্রদান, বিশেষজ্ঞ ও কর্মীদের মধ্যে ঐক্য সৃষ্টি। আন্তর্জাতিক এই সম্মেলনে ...

ব্যাকটেরিয়ার বারকোডিং

অনুলেখা: ব্যাকটেরিয়ার বারকোডিং খান তানজীদ ওসমান   বইমেলা থেকে বই কিনেছেন নিশ্চয়ই অনেকেই। খেয়াল করলে দেখবেন অনেক বইয়ের পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডে কালো উলম্ব লাইনের সমষ্টি নিয়ে একটা ছবির মত আছে। এটাকে বলে বারকোড (barcode)। প্রত্যেকটা আলাদা বই এর বারকোড বিভিন্ন, একই বইয়ের বারকোড একই রকম। একটা বই যেমন 'হিমু পাড়লো ডিম-হুমায়ুন আহমেদ' এর বারকোড অন্য বই 'মিসির আলী ঘুমায়-হুমায়ুন আহমেদ' এর চেয়ে ভিন্ন। তবে সবগুলা 'হিমু পাড়লো ডিম' বইয়ের একই সংস্করণের বারকোড একই। আমি যেই দেশে থাকি সেখানে বড় মলগুলোতে আপেলের পর্যন্ত বারকোড থাকে (আমাদের দেশেও কোথাও কোথাও নিশ্চয়ই পাওয়া যায় এমন বারকোডেড আপেল)। আপেলের গায়ে স্টিকার দিয়ে বারকোড লাগানো থাকে। আপেলের আকার, ...

মহাবিশ্বের আদি অন্ধকার গ্যালাক্সি সমূহ প্রথম বারের মত দৃশ্যমান হল বিজ্ঞানীদের কাছে।

সায়েন্স টুডের  যে প্রধান খবর টা কিছুদিন আগে পড়লাম তা হল ডার্ক বা অন্ধকার গ্যালাক্সি সমূহ এর প্রথম বারের মত সন্ধান পাওয়া। কয়েকদিন আগে এই খবর টা প্রকাশিত হয়েছিল সায়েন্স টুডে আর নিউজ বাইন । এই খবরটা পড়ার পরে আমি বাইরের সন্ধ্যাখচিত আকাশের দিকে তাকিয়ে যেন দেখতে পেলাম মানুষের শত বছরের আকাঙ্খা কে। এই মহাকাশ কে জানার আকাঙ্খা এই মহাবিশ্ব কে জানার আকাঙ্খাকে। যার জন্য হাজার বছর আগের ব্যাবিলনের পুরোহিতেরা আকাশের দিকে তন্ময় হয়ে চেয়ে থাকতেন তাদের দেবতাদের মুখ কে দর্শন করার প্রত্যাশা নিয়ে। সেই মহাকাশ কে যুক্তি দিয়ে বোঝার প্রত্যাশা নিয়ে প্রথম বারের মত দেখেছিলেন গ্যালিলিও আজ থেকে তিনশ বছর ...

খবর-দার বিজ্ঞান দ্বিমাসিক এর নতুন যাত্রায় বিজ্ঞান লেখকদের জন্য খবর!

আগামী ৬ আগষ্ট হিরোশিমা দিবস এবং ৯ আগষ্ট নাগাসাকি দিবস। ১৯৪৫ সালের ৬ আগষ্ট, এই দিনে সকালে জাপানের হিরোশিমা শহরে লিটল বয় এবং ৯ আগস্ট নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামের নিউক্লিয় বোমার বিস্ফোরণের হাজার মানুষের হতাহতের মর্মান্তিক ঘটনা ঘটে। এই ভয়াবহ ঘটনার স্বাক্ষী হয়ে এবং ভবিষ্যতে আরও মারাত্মক পরমাণু বিপর্যয়ের আশংকায় পৃথিবীর মানুষ বাস করছে। হিরোশিমা - নাগাসাকি দিবস উপলক্ষে অনুসন্ধিৎসু চক্র মুগদাপাড়া শাখার মুখপত্র, বিজ্ঞান পত্রিকা খবর - দার এর একটি বিশেষ সংখ্যা বের হতে যাচ্ছে। খবর-দার একটি দ্বিমাসিক বিজ্ঞান পত্রিকা। বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র এর Anushandhitshu Chokro Science Organization একটি শাখা "মুগদাপাড়া শাখা"। শাখার পত্রিকা হলো খবরখবর্রাবুকাি খবর-দার নামটি নেয়া হয়েছে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের 'বিজ্ঞান কি ...

“ওয়াল-স্ট্রিট দখল করো” আন্দোলনে বিজ্ঞানীরা : কাজ এবং পরিবর্তনের মহাক্ষুধা

গেল সপ্তাহে বাল্টিমোরে গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎই গাড়ির সামনে দেখি "ওয়ালস্ট্রিট দখল করো"-আন্দোলনের মিছিল। তারা স্লোগান দিচ্ছিলেন চারপাশে ছুটে চলা গাড়ির দিকে তাকিয়ে। সাথে ছিলো বিচিত্র প্ল্যাকার্ড। অবাক করা বিষয়, আন্দোলনকারীদের মাঝে ছিলেন বিজ্ঞানী এবং বিজ্ঞান-শিক্ষার্থীরা। তারা সন্তুষ্ট নন তাদের জীবিকা, গবেষণার অর্থায়ন এবং যুক্তরাষ্ট্রে 'বিজ্ঞান'-কে যেভাবে দেখা হয় - তা নিয়ে। এর আগে খবরে এই "দখল করো" আন্দোলনের কথা শুনলেও খুব একটা মনোযোগ দেই নি। সেদিন আন্দোলনকারীদের মিছিলে একটা প্ল্যাকার্ডের দিকে আমার চোখ আটকে গেল। সেখানে লেখা: "পিএইচডি   চাকরী" পিএইচডি মানেই চাকরী নয়। এই প্রসঙ্গ আমাদের বিজ্ঞানীদের কাছে অত্যন্ত পরিচিত। বিজ্ঞানকে জীবিকা হিসেবে বেছে নেয়ার জন্য দীর্ঘ শিক্ষাজীবন, বিশেষায়িত প্রশিক্ষণ এখন আর ...

২০১০: বিজ্ঞানের বছর

২০১০। এ বছরটিকে অনায়াসে বিজ্ঞানের অগ্রগতির বছর বলা যেতে পারে। কারন ২০১০ এর পুরো বছরটাই ছিলো বিজ্ঞানের জগতে ঘটনাবহুল। এ বছর ইতিহাসে স্থান করে নেওয়ার মত বেশ কিছু আবিষ্কার যেমন হয়েছে তেমনি নতুন নতুন প্রশ্ন ও চ্যালেন্জের মুখোমুখিও দাঁড় করিয়ে দিয়েছে আমাদেরকে। আমাদের দেশের বিজ্ঞানীরাও এ বছর প্রচুর অবদান রেখেছেন। বিগত বছরের এমনই কিছু গুরুত্বপূর্ণ ও তাক লাগানো আবিষ্কার ও ঘটনা নিয়ে আজকের আয়োজন। ১. কৃত্রিম প্রাণ আবিষ্কার: কৃত্রিম প্রাণ আবিষ্কারের ঘটনাটি একাই হুলস্থূল ফেলে দেবার জন্য যথেষ্ট। মে মাসে বিজ্ঞানী ক্রেইগ ভেন্টর ও তার সহকর্মীরা প্রথমবারের মত নিজে নিজে বংশবৃদ্ধির করতে পারে এমন ক্ষমতা সম্পন্ন কোষ তৈরি করে সাড়া ফেলে ...