বিজ্ঞানীদের কথা

Top 25 Most Viewed Posts



Archives by Month:


Archives by Subject:

জীবনী

বাংলাদেশী বিজ্ঞানী: প্রফেসর আবুল হুসসাম – সুপেয় পানির “গ্লোবাল হিরো”

শিক্ষা ও কর্মজীবন: আবুল হুসসামের জন্ম ১৯৫২ সালে কুষ্টিয়া জেলায়। কুষ্টিয়ায় প্রাথমিকভাবে পড়াশোনা শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর রসায়ন বিভাগ থেকে ১৯৭৫ সালে বিএসসি এবং ১৯৭৬ সালে এমএসসি সম্পন্ন করেন। ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয় থেকে analytical chemistry তে পিএইচডি অর্জন করেন। এর পর ১৯৮৫ সাল পর্যন্ত তিনি ইউনিভার্সিটি অফ মিনেসোটার রসায়ন বিভাগে পোষ্ট-ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৫ সালে তিনি ভার্জিনিয়ার জর্জ ম্যাসন ইউনিভার্সিটিতে রসায়ন ও জৈবরসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ড. আবুল হুসসামের গবেষণার বিষয়ে অন্তর্ভুক্ত ইলেক্ট্রোএনালাইটিকাল কেমিস্ট্রি, এনভারনমেন্টাল কেমিস্ট্রি এবং কেমিস্ট্রি ইন অর্গানাইজড মিডিয়া। প্রথম দিকে তাঁর গবেষণার অন্তর্গত ছিল তড়িৎরসায়ন, spectroscopic এবং FTIR বিশ্লেষণ। পরবর্তীতে তিনি ...

অধ্যাপক জামাল নজরুল ইসলাম আর নেই

বরেন্য পদার্থবিদ ও গণিতবিদ অধ্যাপক জামাল নজরুল ইসলাম মৃত্যুবরন করেছেন। আমাদের বাঙালি জাতির বিজ্ঞান বিমুখতার কোনো তুলনা নেই। শিরোনাম পড়ার সাথে সাথেই বোধহয় অনেকে ভ্রু কুঁচকে ভাবছেন এই লোকটা আবার কে? তাদের জন্য জামাল নজরুল ইসলামের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। ড. জামাল নজরুল ইসলামের জন্ম ১৯৩৯ সালের ২৪ ফেব্রুয়ারি, ঝিনাইদহ জেলায়। তাঁর বাবা সে সময়ে ওখানকার মুন্সেফ ছিলেন (বর্তমানের সহকারী জজ সমতুল্য)। তাঁর বয়স যখন এক বছর, সে সময় তাঁর বাবার বদলির সুবাদে কলকাতায় চলে যান তাঁরা।জামাল নজরুল কলকাতার মডেল স্কুলে শিক্ষা জীবন শুরু করেন। সেখান থেকে যান শিশুবিদ্যাপীঠে। সেখানে চতুর্থশ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। পঞ্চম শ্রেনীতে ভর্তির জন্য তিনি চট্টগ্রাম কলেজিয়েট ...

ডারউইনের বিপজ্জনক শিষ্য

ডারউইনের বিপজ্জনক শিষ্য রিচার্ড ডকিন্স এর একটি সাক্ষাৎকার ফ্রাঙ্ক মিয়েল অনুবাদঃ কোয়েল দাশ এবং খান তানজীদ ওসমান প্রথম পর্ব অনুবাদের ভূমিকাঃ রিচার্ড ডকিন্সকে আর নতুনভাবে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। মূল লেখাতেই একটি ভূমিকা দেয়া আছে তাঁর উপর। তাই এখানে আর কথা বাড়াচ্ছি না। লেখাটি ‘স্কেপসিস’ (Scepsis) নামক একটি বিজ্ঞান এবং সামাজিক প্রেক্ষাপট ভিত্তিক অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বেশ কিছু খুবই কৌতুহল উদ্দীপক এবং চমৎকার বিষয় সাক্ষাৎকারটিতে উঠে এসেছে। অনুবাদটির প্রথম পর্বে মূলতঃ বিকল্প প্রাণের গঠন, বুদ্ধিমত্তার বিবর্তন, জীবের উপলবদ্ধির- বিকাশ, জগৎ, প্রেক্ষাপট এবং বিবর্তন ইত্যাদি নিয়ে কথা হয়েছে। সবচেয়ে আগ্রহজনক বিষয়টি সম্ভবত এই আলোচনাটি যেখানে বলা হচ্ছে আমাদের এখনও এমন উপলব্ধি (ইন্দ্রিয়গাহ্য) রয়ে গিয়েছে যার ...

Women in Science

Bigganblog has offered us many ways to view and see many things that are going on in the scientific world in its various fields. Be it physics, chemistry, biology etc. It is indeed greatly commendable what the blog is putting together. So today I have decided to finally share my two pennies worth. So as I was thinking what can I possibly write about it struck me that last week was women’s week and well why not write about the women scientists who have left their footprints in science? Sometimes these women have got their deserved recognition but more often than ...

‘ল্যাবে মেয়ের সংখ্যাই বেশি’

  ঘর-সংসার সামলেও যে রিকম্বিন্যান্ট ডিএনএর মতো জটিলতর বিষয় নিয়ে গবেষণা  করা যায় তার প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও  অনুপ্রাণ বিভাগের অধ্যাপক জেবা ইসলাম সেরাজ। শিগগিরই হয়তো তার গড়ে তোলা গবেষণাগার হতে উপকূলের চাষীদের হাতে পৌঁছে যাবে লবণসহনশীল নতুন জাতের ধান। এই সাক্ষাতকারটির পরিবর্তিত অংশ কালের কন্ঠের সন্ধানীতে প্রকাশিত হয়েছে। ১. আমাদের সমাজে সাধারণত স্নাতকের পরেই মেয়েদের বিয়ে হয়ে যায়। তারা গৃহিণী হয়ে যান। আপনি কেন ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন? - প্রায়ই দেখা যায় বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়। আমার ক্ষেত্রে তা হয় নি। আমার পড়াশুনা করতে ভালো লাগতো। আমার বাবা ছিলেন উদ্ভিদবিদ্যার প্রফেসর।আমার পড়াশুনায় আগ্রহের তিনিও বুঝতেন। তাই বিয়ের প্রস্তাব ...