নীতিমালা
১. নিচের নীতিগুলোর সাথে একমত পোষণকারী যে কেউই বিজ্ঞান ব্লগে অবদান রাখতে পারবেন।
ক) বিজ্ঞানব্লগ একটি বিজ্ঞান বিষয়ক গ্রুপ ব্লগ।
খ) বিজ্ঞান ব্লগের মূল আগ্রহ সহজ বাংলায় বিজ্ঞান জনপ্রিয়করণ। এছাড়া বাংলাদেশে বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান মনষ্কতা তৈরি, বিজ্ঞান আন্দোলন ইত্যাদি বিষয়ে বিজ্ঞান ব্লগ ভূমিকা রাখতে চায়।
গ) ধর্ম বা রাজনীতি বিষয়ক পোস্ট এখানে দেয়া যাবে না।
ঘ) বিজ্ঞানের সাহায্যে ধর্মকে প্রমাণ কিংবা অপ্রমাণ মূলক পোস্ট দেয়া যাবে না।
ঙ) প্রযুক্তি বিষয়ক লেখা দেয়া যাবে। কিন্তু তথ্যপ্রযুক্তি বিষয়ক লেখালেখি করা যাবে না। কারণ তথ্যপ্রযুক্তি নিয়ে প্রচুর লেখালেখি ইন্টারনেটে হয়।
চ) কপিরাইট উন্মুক্ত নয় এমন কোন লেখা কপি-পেস্ট করে এখানে দেয়া যাবে না।
ছ) লেখায় অবশ্যই নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ করতে হবে।
২. সদস্যতার ক্ষেত্রে নীতিমালা:
ক. অবদানকারী
খ. লেখক
- অবদানকারী: প্রথমে যারা সদস্যতা নিবন্ধন করবেন, তাদের ক্ষমতা হবে অবদানকারী। তারা কেবল নতুন পোস্ট লিখতে পারবেন, কিন্তু প্রকাশ করতে পারবেন না। অবদানকারীর লেখা সম্পাদক দ্বারা অনুমোদিত হলে তা বিজ্ঞানব্লগে প্রকাশিত হবে।
- লেখক: ন্যূনতম তিনটি লেখা প্রকাশিত হলে একজন অবদানকারী লেখক হিসেবে উত্তীর্ণ হবেন। একজন লেখক স্বাধীনভাবে বিজ্ঞান বিষয়ক ব্লগ পোস্ট লিখতে, প্রকাশ করতে এবং সম্পাদনা করতে পারবেন।
উল্লেখ্য, কর্তৃপক্ষ যে কোন সময় এ নীতিমালায় পরিবর্তন-পরিবর্ধন করার ক্ষমতা রাখেন।
বিজ্ঞান ব্লগের নীতিমালার সাথে একমত? তাহলে মাত্র এক মিনিটের মধ্যে বিজ্ঞানব্লগে সদস্যতা নিবন্ধন করে ফেলুন।